ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

admin
এপ্রিল ৭, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
DhakaNewsBD24
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ডিবি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এরপর টানা এ দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হন। পরবর্তীতে শেখ হাসিনার সরকার পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।