ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মঈনকে প্রধান আসামি করে মামলা

admin
এপ্রিল ১২, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মঈনকে প্রধান আসামি করে মামলা
Dhakanewsbd24
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। এতে মঈনকে এক নম্বর আসামি করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আক্কাস আলী। তিনি জানান, চাঁদাবাজির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল সকালে শ্যামলী ৩ নম্বর রোডে বাদীর বাসার সামনে গিয়ে আসামিরা দরজা খুলতে বলে। বাদীর স্ত্রী দরজা খুললে মঈন তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ক্ষতির হুমকি দেয়। এ সময় আসামিরা উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু করে।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হলে আসামিরা আরও লোক জড়ো করে প্রায় ৫০-৬০ জনের একটি দল নিয়ে সিকেডি হাসপাতালের সামনে অবস্থান নেয়। তারা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, স্লোগান, গালাগালি এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে।
এসময় হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়।