সাংবাদিক এস এম তাজুল ইসলামের জন্মদিন আজ
Dhakanewsbd24
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সাংবাদিক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের আজ জন্মদিন।
১৯৭৫ সালের ৩০ এপ্রিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা শেখ মোহাম্মদ ওয়াসিদ এবং মাতা জয়রুন নেছা। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ।
তিনি ইরানী বংশোদ্ভূত শেখ ফরিদ (রহ.)-এর অষ্টম বংশধর হিসেবে পরিচিত। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
সামাজিক ও পেশাগত জীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে সুপরিচিত। স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান প্রশংসিত।
জন্মদিনের এই বিশেষ দিনে তিনি যেন ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন—এমন প্রত্যাশা সবার।

