ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বরিশালে নিখোঁজ হওয়া শিশু কক্সবাজার থেকে উদ্ধার

admin
মে ৬, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালে নিখোঁজ হওয়া শিশু কক্সবাজার থেকে উদ্ধার
Dhakanewsbd24
প্রকাশ :৬ মে ২০২৬,
বরিশালে নিখোঁজ হওয়া শিশু কক্সবাজার থেকে উদ্ধার
বরিশালের ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্র সৌরভ দাস শানকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে কক্সবাজার সমুদ্রসৈকতের একটি স্থান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, মায়ের মোবাইল ফোন থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলে খিচুড়ি খেতে যাওয়ার কথা বলে গত ২ মে রাতে বাসা থেকে বের হয় সৌরভ। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর সৌরভ প্রথমে দিনাজপুরে পৌঁছে। পরে সেখান থেকে একটি ছিনতাইকারী চক্র তাকে কক্সবাজারে নিয়ে যায়। দীর্ঘ এই যাত্রাপথে কীভাবে সে এক জেলা থেকে অন্য জেলায় গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তীতে কক্সবাজারে অসুস্থ অবস্থায় তাকে শনাক্ত করে স্থানীয় পুলিশ উদ্ধার করে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, সৌরভকে ফিরিয়ে আনতে তার আত্মীয়স্বজন বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।