ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জনদুর্ভোগের কারণে রাজধানীবাসীর কাছে অগ্রিম দুঃখপ্রকাশ ছাত্রদল।

admin
আগস্ট ২, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

জনদুর্ভোগের কারণে রাজধানীবাসীর কাছে অগ্রিম দুঃখপ্রকাশ ছাত্রদল।
Dhakanewsbd24
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ৩ আগস্ট শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশকে ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, আগে শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত থাকলেও জাতীয় নাগরিক পার্টির অনুরোধ ও সমাবেশের স্থান নিয়ে সহনশীলতার কারণে তারা স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে আসেন।

ছাত্রদল বিবৃতিতে আরও জানায়, কর্মদিবসে ব্যস্ত রাজধানীতে সমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এ বিষয়ে তারা সচেতন। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এই কর্মসূচি পালন করা তাদের নৈতিক দায়িত্ব। তাই বৃহত্তর রাজনৈতিক সৌহার্দ্য রক্ষায় তারা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

ছাত্রদল আশা প্রকাশ করেছে, নগরবাসী তাদের অবস্থান সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে তারা আরও দায়িত্বশীল আচরণ করবে।