ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আবু বক্কর সিদ্দিককে মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক করার জোর দাবি নেতাকর্মীদের

admin
আগস্ট ১৯, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু বক্কর সিদ্দিককে মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক করার জোর দাবি নেতাকর্মীদের
dhakanewsbd24
প্রকাশ :১৯ আগস্ট ২০২৬
বিশেষ প্রতিনিধি :

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিককে দায়িত্ব দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের সক্রিয় ভূমিকার কারণে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আবু বক্কর সিদ্দিক সরকারি এম এ রেজা কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর ল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং উত্তরা জোন যুবদলের সাবেক সদস্য হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীদের দাবি, প্রায় ১৭ বছর ধরে তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের সময়ে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে নেতাকর্মীরা জানান। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে দাবি করেছেন তার অনুসারীরা।
নেতাকর্মীদের একাংশের মতে, আবু বক্কর সিদ্দিককে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক করা হলে সংগঠনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হতে পারে। তাদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তার সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি যুবকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীদের দাবি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আবু বক্কর সিদ্দিকের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও তিনি ব্যক্ত করেছেন বলে তারা জানান।
সব মিলিয়ে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবদলের বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে দায়িত্ব পালন করা আবু বক্কর সিদ্দিককে ঘিরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার পরিধি বাড়ছে। এখন নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের মাঠের রাজনীতিতে সক্রিয় এই নেতাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে মূল্যায়ন করা হবে।