ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কুমিল্লায় তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

admin
অক্টোবর ১২, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লায় তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

Dhakanewsbd24
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬

কুমিল্লার সদর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী তাজমিন আক্তারকে (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাজমিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তার দাবি, রাজুই নিহত তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আটকের আগে চ্যানেল২৪-এর কাছে তাজমিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানান রাজু। তিনি বলেন, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছানোর পর তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমিন একা কুমিল্লার উদ্দেশে রওনা দেন। পরে পথে তিনি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।

প্রসঙ্গত, এর আগে শর্টকাট পথে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন সিএনজিচালক সুমন মিয়া। এ ঘটনায় পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।