ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

৪৮ বছরে বিএনপি, জিয়া-খালেদার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

admin
সেপ্টেম্বর ১, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

৪৮ বছরে বিএনপি, জিয়া-খালেদার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

Dhakanewsbd24
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে দলটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯টায় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের প্রত্যয় সামনে রেখে দলটি প্রতিষ্ঠা করা হয়। দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিলেন বলেও দলটির বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

পাঁচ দিনের কর্মসূচির মধ্যে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সারাদেশে জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট বিএনপি সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।