ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি

admin
আগস্ট ৩, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নিম্নমানের নির্মাণকাজ নিয়ে ক্ষুব্ধ জনতা ‘অনিয়ম হয়নি’ বলার অপরাধে স্থানীয় এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে মারধর করেছে। শনিবার (২ আগস্ট) দুপুরে ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কোনোভাবে একটি ধানক্ষেতে পালিয়ে গিয়ে তিনি প্রাণ রক্ষা করেন।

জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার নির্মাণকাজ চলছে। সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাওয়ায় এবং কাদায় ভেজা রাস্তার ওপরেই কাজ চালানোয় স্থানীয়রা নির্মাণকাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে গিয়ে এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম অনিয়মের অভিযোগ অস্বীকার করলে উত্তেজিত জনতা তাকে মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল জানান, “এই রাস্তায় দীর্ঘদিন ধরে কাজ চলছে। কিন্তু বারবার অনিয়মের কারণে কাজ বন্ধ হয়ে যায়। এবারও স্থানীয়দের নিয়ে কাজ বন্ধ করি।”
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “চোখের সামনে দেখি সামান্য চাপে কার্পেটিং উঠে যাচ্ছে। তখন শ্রমিকরা হাতুড়ি দিয়ে সেটি চাপা দেওয়ার চেষ্টা করে।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম অনিয়মের কথা স্বীকার করে বলেন, “বৃষ্টির কারণে রাস্তার কিছু অংশে বালু পড়ে ছিল, সেখানেই কার্পেটিং করা হয়। পরিষ্কার না করায় এই সমস্যা হয়েছে।”

জাহিদুল ইসলাম বলেন, “আমি অফিসের নির্দেশে কাজ দেখতে গিয়েছিলাম। স্থানীয়রা আমাকে ঘিরে ধরে। সাংবাদিকদের বলি, অনিয়ম হয়নি—এই কথা বলার পরই আমাকে মারধর করে।”
তিনি আরও জানান, “১০ দিন আগে প্রাইম কোট দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে রাস্তার ওপর বালু জমে যায়। সেটি পরিষ্কার না করেই কার্পেটিং করায় সমস্যা হয়েছে।”