প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমানবন্দরে মিলাদ ও দোয়া মাহফিল
Dhakanewsbd24
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওশান টেক্স ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবারের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওশান টেক্স পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেস্ত নসিব করুক মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম এবং বিমানবন্দর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

