ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শেখ হাসিনার ফেরা নিয়ে যে আভাস দিলেন দিল্লি

admin
নভেম্বর ১৩, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার ফেরা নিয়ে যে আভাস দিলেন দিল্লি

Dhakanewsbd24
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দলের শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন আগেই। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না ভারত—এমন আভাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, তা এখন আর গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।

কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এখনো তিনি সেই অবস্থানেই অনড় রয়েছেন। তবে দেশে ফেরার নির্দিষ্ট দিন-তারিখ এখনো ঘোষণা করেননি তিনি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দেশটি বিষয়টিকে আইনি প্রক্রিয়ার ওপর ছেড়ে দিয়েছে।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করার খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তিনি কীভাবে দেশে ফিরবেন—ট্রাভেল পাস, নাকি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে—তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। তবে বিএনপি সরকার ট্রাভেল পাসের পরিবর্তে ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের শর্ত কী?

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারতের যোগসূত্র রয়েছে। ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা এককভাবে এমন ঘোষণা দিয়েছেন—বিষয়টি তেমন নয় বলে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে।

অর্থাৎ, শেখ হাসিনা ও দিল্লির মধ্যে এ বিষয়ে সমঝোতা বা বোঝাপড়া রয়েছে বলেই এমন ঘোষণা এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কোন শর্তে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা?

দিল্লিতে অবস্থানরত সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।

প্রথমত, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে।

এই প্রক্রিয়া আকাশপথ কিংবা স্থলপথে সম্পন্ন হতে পারে। বাংলাদেশ চাইলে একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাকে ফিরিয়ে নিতে পারে। অথবা স্থলসীমান্তের নির্ধারিত কোনো পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ধরনের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতেও ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে বলে দিল্লির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যেন বিষয়টি বিবেচিত না হয়, সে ব্যাপারেও ভারত সতর্ক অবস্থান নিতে চায়। এ কারণে প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করছে না দেশটি।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনেশুনে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’

ওই কর্মকর্তা আরও জানান, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া যাতে আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে থাকে, সেটিও ভারত নিশ্চিত করতে চাইবে।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব শর্তের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।