অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
Dhakanewsbd24
প্রকাশ: ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার সমাজকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আশরাফুল আলম হান্নান। পরিবেশ ধ্বংস ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে একদল দুষ্কৃতকারী। এ ঘটনায় তিনি ব্যক্তিগত ও সাইবার নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে হান্নান উল্লেখ করেন, তিনি সামাজিক সচেতনতা নিয়ে নিয়মিত কাজ করেন এবং বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরি করেন। গত ২০ নভেম্বর একটি ফেসবুক আইডি তাঁর প্রকাশিত কনটেন্ট বিকৃত করে সাধারণ মানুষের মাঝে ভ্রান্ত তথ্য ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।
তিনি আরও জানান, একই সময় “মেসার্স ফারুক কনস্ট্রাকশন” নামের একটি ফেসবুক আইডি তাঁর একটি পোস্টের নিচে মন্তব্য করে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়—
“তোর মরন, যে কখন কিভাবে টের পাবি না”
পরে একই আইডি থেকে আরেকটি মন্তব্যে বলা হয়,
“তুই ভাটা মালিক দের হাতেই মরবি।”
এ ধরনের হুমকির পর নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় জিডি করেছেন বলে জানান।
আশরাফুল আলম হান্নান বলেন,
“আমি ভয় পাই না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমার প্রচেষ্টা চলবে। আমরা একটি নির্মল পরিবেশের রামগতি চাই।”

