ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

অসুস্থতা বোধ করছেন গাজামুখী নৌবহরে থাকা শহিদুল আলম

admin
অক্টোবর ৩, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অসুস্থতা বোধ করছেন গাজামুখী নৌবহরে থাকা শহিদুল আলম
Dhakanewsbd24
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫

গাজামুখী ত্রাণবাহী নৌবহরে থাকা বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অসুস্থতা অনুভব করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে তার বমি হয়েছে এবং তিনি বিশ্রামে আছেন।

ভিডিওতে শহিদুল আলম বলেন, “সাগর খুবই উত্তাল। এইমাত্র বমি হলো, এখন মেঝেতে শুয়ে আছি। তবে আমি ঠিক আছি। ভাগ্যক্রমে সময়মতো একটি ব্যাগ পেয়ে যাওয়ায় মেঝে নোংরা হয়নি।”

তিনি আরও জানান, জাহাজে একজন চিকিৎসক তার খোঁজ নিচ্ছেন। নৌবহরের সামগ্রীগুলো নিরাপদে মেঝেতে রাখা হচ্ছে যাতে দুলুনিতে পড়ে না যায়।

শহিদুল আলম এটিকে এক “ভিন্ন অভিজ্ঞতা” বলে উল্লেখ করেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।