ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আইনি জটিলতায় সুরমাকে বিয়ে করা হলো না তাওজেনের, ফিরে যাচ্ছেন নিজ দেশে

admin
নভেম্বর ৬, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আইনি জটিলতায় সুরমাকে বিয়ে করা হলো না তাওজেনের, ফিরে যাচ্ছেন নিজ দেশে

Dhakanewsbd24 | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫

আইনি জটিলতায় বিয়ে সম্পন্ন করতে না পেরে বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন চীনা নাগরিক ওয়াং তাওজেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তরুণী সুরমা আক্তারকে বিয়ে করার কথা ছিল তার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তাওজেন নাসিরনগর ত্যাগ করেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং সেখান থেকেই দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।

প্রেমের টানে কিছুদিন আগে বাংলাদেশে আসেন তাওজেন। গত ২ নভেম্বর সুরমার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় নির্ধারিত তারিখে বিয়ে সম্ভব হয়নি। পরদিনও চেষ্টা ব্যর্থ হয়। এ সময় তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বিয়ের বিষয়টি আদালতের মাধ্যমে সম্পন্ন করতে গেলে আইনজীবীরা তাওজেনকে চীনা দূতাবাসের পরামর্শ নিতে বলেন। দূতাবাস পরে বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠায়। তবে সেখান থেকেও কোনো স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় বিয়ে স্থগিত হয়ে যায়।

সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস বিদেশি, বিশেষ করে বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ে নিয়ে তাদের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে।
দূতাবাস জানায়, চীনে নারী-পুরুষের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় অনেক পুরুষ বিদেশি নারীকে বিয়ে করতে চাইছেন। এ সুযোগে কিছু মানবপাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাই নাগরিকদের আইন মেনে চলা ও অবৈধ ম্যাচমেকিং এজেন্সি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সুরমার চাচা বলেন, “আমরা স্থানীয়ভাবে ও আদালতের মাধ্যমে বিয়ে পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। দূতাবাস ও আইন মন্ত্রণালয়েও গিয়েছি, কিন্তু সেখান থেকেও কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “তাওজেন আমাদের জানিয়েছেন, দেশে ফিরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরে সুরমাকে বিয়ে করবেন।”

এদিকে প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে আসা এই ঘটনাটি ইতিমধ্যে নাসিরনগরজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কৌতূহলী মানুষ প্রতিদিনই সুরমাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

প্রসঙ্গত, দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অ্যাপে সুরমা ও তাওজেনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু দূতাবাসের সতর্কবার্তা ও আইনি জটিলতায় শেষ পর্যন্ত সেই বিয়ে সম্পন্ন হয়নি।