ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান

admin
আগস্ট ১১, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান
Dhakanewsbd24 | জেলা প্রতিনিধি, নওগাঁ
১১ আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।”

তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পর বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে বসে আমি বলেছিলাম— অনেকেই হয়তো ভাবছে, প্রতিপক্ষ মাঠে নেই, তাই নির্বাচন কঠিন হবে না। কিন্তু তখনই আমি বলেছিলাম, এই নির্বাচনই হবে দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন। এক বছর আগে সতর্ক করেছিলাম, অদৃশ্য শক্তি নানা ভাবে ষড়যন্ত্র করছে। আজ কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন? তবে যতই ষড়যন্ত্র হোক, বিএনপি পরিবারের সব সদস্য ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হবো।”

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পত্রিকার আলোচনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আজকাল সারা দেশে সংস্কার নিয়ে আলোচনা চলছে। অথচ আড়াই বছর আগে, যখন স্বৈরাচার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পদ লুটপাট করে পাচার করছিল, তখন বিএনপি ৩১ দফা প্রস্তাব করেছিল— যাতে রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সব প্রয়োজনীয় দিক অন্তর্ভুক্ত ছিল।”

তিনি আরও বলেন, “৩১ দফা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে অনেক মিল রয়েছে। আমরা কাউকে ছোট করতে চাই না— সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তবে যারা গত ছয় মাস বা এক বছর ধরে সংস্কারের কথা বলছেন, তারা আসলে আমাদের বহু আগের কথাই বলছেন। এখন অনেক দল বলছে, এই সংস্কার না হলে নির্বাচন করবো না— তাদের বলার অধিকার রয়েছে, সবারই মতপ্রকাশের স্বাধীনতা আছে।”