ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আপত্তিকর ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

admin
আগস্ট ১৯, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

আপত্তিকর ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

DhakaNewsBD24
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫

কুমিল্লার চান্দিনায় চারতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে সোহেল মিয়া (৩২) নামে এক দারোয়ানকে। প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ করায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। তিনি ইসলাম ট্রেডার্সে দারোয়ান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, বাসার ভাড়াটিয়া খুকির ভাগ্নে আহাদ মিয়া (১৭) ও তার প্রেমিকা ফেরদৌসী আক্তার (২০) ছাদে সময় কাটাচ্ছিল। এ সময় দারোয়ান সোহেল ভিডিও ধারণ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা সোহেলকে ছাদ থেকে ফেলে দেয়।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, আহত অবস্থায় সোহেলের পরিবার জানিয়েছিল চিকিৎসার পর অভিযোগ দেবে। তবে মৃত্যুর পর নিহতের মা জানিয়েছেন, তারা মামলা করবে।