ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আমাকে বাঁচাতে জামায়াতের নেতা-কর্মীরা ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আমাকে বাঁচাতে জামায়াতের নেতা-কর্মীরা ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

DhakaNewsBD24
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাকে বাঁচাতে বিএনপি–জামায়াতের নেতা-কর্মী ও ফ্যাসিবাদবিরোধীরা ঢাল হয়ে পাশে দাঁড়াবে।”

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে নির্বাচনী পদযাত্রাকালে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেবিদ্বারে জামায়াত–বিএনপির যেসব নেতা-কর্মী ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করেছে, তারা ১৬–১৭ বছর ধরে ঘরে শান্তিতে ঘুমাতে পারেনি। মামলা খেয়েছে, জেল খেটেছে—সেই পরিবারগুলো আমার পাশে থাকবে, আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট। এরপর থাকবে যারা আমাকে ভালোবাসে, তারপর থাকবে আমার বিএনপি–জামায়াতের নেতা-কর্মীরা।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা হুমকি-ধুমকির রাজনীতিতে বিশ্বাস করি না। যারা ভয় দেখায়, তাদের গদি চলে যাচ্ছে। মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজেই ভয় পায়। ভয়ের রাজনীতি দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বুলেট দিয়ে সংসারও গড়া যায় না। ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়।”

নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলেহ উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুবশক্তির সদস্য নাসির উদ্দিন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।