আমাদের ভারতের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: গুনথার
Dhakanewsbd24
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ফেলিংগার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
গুনথার বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি হলে উভয় পক্ষই লাভবান হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইউরোপীয় ইউনিয়নের আর ভারতের প্রয়োজন নেই। বরং যেকোনো মূল্যে ভারতকে ‘সাবেক ভারত’ করার বিষয়ে তিনি কঠোর অবস্থানে আছেন।
এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা নাম ও পতাকা দিয়ে একটি মানচিত্র প্রকাশ করে আন্তর্জাতিক মহলে আলোচনায় আসেন ন্যাটোর এই প্রভাবশালী নেতা। তার সেই মানচিত্রকে ঘিরে বিভিন্ন দেশে সমালোচনার ঝড় ওঠে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে রয়েছে, তখন ন্যাটোর গুরুত্বপূর্ণ এই নেতার এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল। বিশেষ করে ভারতের জন্য এটি হতে পারে বিব্রতকর পরিস্থিতি।

