ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল

admin
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল
Dhakanewsbd24 ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫

রাজধানীর উত্তরায় এক ব্যতিক্রমী মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

শুক্রবার বিকেল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামারপাড়া, মেট্রো স্টেশন এলাকা হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড়ে এসে শেষ হয়।

‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে— Change Yourself to Change Bangladesh’ শিরোনামে অনুষ্ঠিত এ মিছিলে ছিল না কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান। ব্যবহৃত হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।

শুধু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন।