ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

এবার মিরপুরে বাসে আগুন, এলাকায় আতঙ্ক

admin
নভেম্বর ১২, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

এবার মিরপুরে বাসে আগুন, এলাকায় আতঙ্ক
DhakaNewsBD24 | আপডেট : ১২ নভেম্বর ২০২৫

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মোটরসাইকেলে করে কয়েকজন এসে চলন্ত বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত জানা যায়নি।”

এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “ইঞ্জিন ওভারহিট বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “উত্তরার ঘটনাটি সন্ত্রাসী নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে ড্রাইভার গাড়ি পাশে রেখে পালিয়ে যায়।”