**মানবিকতায় নজির তারেক রহমান
বর্ণবৈষম্যে নির্যাতিত আফিয়ার সব দায়িত্ব কাঁধে নিলেন—১০ দিনের মধ্যে নতুন ঘর!**
নিজস্ব প্রতিবেদক :কাজী আবির আসলাম
DhakaNewsBD24 | ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫
যশোরে আবারও প্রমাণ হলো—মানবিকতার প্রশ্নে তারেক রহমানই দেশের তারুণ্যের অহংকার।
গায়ের রংয়ের কারণে অবহেলা, লাঞ্ছনা আর অনিশ্চয়তায় বেড়ে ওঠা অসহায় শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তার নির্দেশে শুক্রবার সকালে বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে ছুটে যান কেন্দ্রীয় নেতা ও যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি খোঁজখবর নিয়ে জানান—
“আগামী দশ দিনের মধ্যেই আফিয়া ও তার মায়ের জন্য পাকা ঘর নির্মাণ সম্পন্ন হবে। আফিয়ার শিক্ষা, নিরাপত্তা ও পুরো ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।”
“এমন মানবিক নেতার প্রয়োজন, যিনি ১৮ কোটি মানুষের খোঁজ রাখেন। একজন শিশুর কান্না পর্যন্ত যিনি শুনতে পান, তিনিই প্রকৃত জাতীয় নেতা।”
স্থানীয় মানুষের ভাষায়—
বর্ণবৈষম্যের বিরুদ্ধে এই ভূমিকা শুধু সাহায্য নয়, একটি শক্ত বার্তা—দেশে মানবিক নেতৃত্ব এখনো আছে এবং সেই নাম তারেক রহমান।

