ঐক্য, শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে উত্তরায় বিএনপির ভিন্নধর্মী মিছিল
Dhakanewsbd24 | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫
ঢাকা-১৮ আসনে (উত্তরা) ‘ঐক্য, শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে’ এক ভিন্নধর্মী মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার কাওলা আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে কাওলা বাজার, খিলক্ষেত রেলগেট, খিলক্ষেত বাজার হয়ে আবুরটেকে গিয়ে শেষ হয়।
‘Change yourself to change Bangladesh’—এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান দেওয়া হয়নি। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।
শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড এবং জাতীয় ও দলীয় পতাকা ছিল অংশগ্রহণকারীদের হাতে।
মিছিলে প্রায় ১০ সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে উত্তরার বিভিন্ন সড়ক উৎসবমুখর হয়ে ওঠে।

