ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কবি নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা : রিজভী

admin
আগস্ট ২৭, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কবি নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা : রিজভী

DhakaNewsBD24 | প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেছেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।”

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। নজরুলের চেতনাই আমাদের সেই সংগ্রামের পথ দেখায়। খালেদা জিয়া ও তারেক রহমান তার চেতনা ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “কাজী নজরুল ইসলাম মানবতার কবি, প্রেমের কবি ও দ্রোহের কবি। স্বাধীনতার সংগ্রাম, ব্রিটিশবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি জাতীয় অর্জনে নজরুলের গান ও কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, রাজপথে এনেছে।”

রিজভীর ভাষ্য অনুযায়ী, জাতি যখন দিশেহারা হয়, তখন নজরুলের লেখাই হয়ে ওঠে দিকনির্দেশনা। “আমরা তার গান গাইতে গাইতে, কবিতা আবৃত্তি করতে করতে রাজপথে নেমে এসেছি। তার অনুপ্রেরণাতেই স্বৈরশাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছি।”

এ সময় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।