ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কাওলায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় চালক আহত, ঢাকামুখী সড়কে তীব্র যানজট

কাজী আবির আসলাম
আগস্ট ১৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

কাওলায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় চালক আহত, ঢাকামুখী সড়কে তীব্র যানজট
DhakaNewsBD24 | নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাওলা থার্ড টার্মিনালের সামনে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে ভ্যানচালক আহত হন।

দুর্ঘটনার কারণে মহাসড়কে ঢাকামুখী যান চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হয়। জ্যাম জসিম উদ্দিন সড়ক ছাড়িয়ে আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। হঠাৎ সৃষ্ট এই যানজট এর কারনে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এদিকে, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান সরিয়ে নিতে ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দুপুরের পর যানজট আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।