ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কাবার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য: চাঁদ ঠিক ওপরে

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

কাবার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য: চাঁদ ঠিক ওপরে

Dhakanewsbd24
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের আকাশে দেখা গেছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ঠিক ওপরে অবস্থান নেয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন হাজার হাজার মুসল্লি, যা তাদের জন্য ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা।

সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা সৌদি প্রেস এজেন্সিকে জানান, এই দৃশ্য প্রমাণ করে মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের গণনা কতটা নিখুঁত। এর ফলে সারা বিশ্বের মুসলমানরা নামাজের দিক বা কিবলা আরও নির্ভুলভাবে নির্ধারণ করতে পারবেন।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে। তখন একে একে কিছু নক্ষত্রকে ঢেকে দেবে চাঁদ। সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই বিরল দৃশ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের মহাজাগতিক ঘটনা শুধু আধ্যাত্মিক তাৎপর্য নয়, বৈজ্ঞানিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তারা গাণিতিক মডেলের পূর্বাভাসের সঙ্গে বাস্তব পর্যবেক্ষণ মিলিয়ে চাঁদের অবস্থান ও উচ্চতা বিশ্লেষণ করেছেন, যা ভবিষ্যতের গবেষণায় সহায়ক হবে।

ঐতিহাসিকভাবে সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান মুসলিম জ্যোতির্বিদ্যার অংশ হয়ে এসেছে নামাজের সময় ও কিবলা নির্ধারণের জন্য। আধুনিক যুগেও এই ধরনের দৃশ্য একইসঙ্গে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সেতুবন্ধন তৈরি করছে।