ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় স্বল্প আয়ের দেশগুলোতে তিন গুণ সহায়তা বাড়াবে আইএমএফ

admin
অক্টোবর ১৫, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় স্বল্প আয়ের দেশগুলোতে তিন গুণ সহায়তা বাড়াবে আইএমএফ

Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬

অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা তিন গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনার কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে ‘গ্লোবাল পলিসি এজেন্ডা’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

প্রেস ব্রিফিংয়ে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। করোনা মহামারির পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে নতুন করে বড় সংকট তৈরি করেছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানির অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে। ফলে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ার আগেই রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখা এবং আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের ওপর জোর দিয়েছেন আইএমএফপ্রধান।

একই সঙ্গে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সুনির্দিষ্ট ও সাময়িক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।