ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ডের বৈঠক

admin
ডিসেম্বর ৯, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ডের বৈঠক
Dhakanewsbd24
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিদেশ থেকে নিয়মিত খোঁজ রাখছেন তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে হাসপাতালে রোগীর পাশে অবস্থান করছেন তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

এদিকে, প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের মতামতের ওপর। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বিবেচনায় বোর্ড যেটি উপযুক্ত মনে করবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানতে চাইলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে বলেন,
“চেয়ারপারসনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আজ (সোমবার) রাতে মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। বৈঠক শেষে জানা যাবে তাঁর শারীরিক অবস্থায় নতুন কোনো পরিবর্তন হয়েছে কি না।”