খুলনা ৬ আসনের মাটি ও মানুষের নেতা,মানবিক সমাজসেবক আমিরুল ইসলাম কাগজী: কলমের পাশাপাশি কর্মেও এক অনুকরণীয় দৃষ্টান্ত
Dhakanewsbd24 | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবদান রেখে সমাজে প্রশংসিত হয়েছেন মানবিক সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। সাংবাদিকতার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিত এই মানুষটি শুধু লেখনীতে নয়, বাস্তব কাজের মাধ্যমে নিজেকে সমাজ উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা কিংবা কলেজ—সব জায়গাতেই রয়েছে তাঁর অবদানের ছাপ। তিনি বিভিন্ন সময়ে মসজিদের উন্নয়ন, ছাদ মেরামত, লাইটিং ও সাউন্ড সিস্টেমে সহায়তা করেছেন। পাশাপাশি মন্দিরের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, সংস্কার ও পূজার প্রস্তুতিতেও দিয়েছেন আর্থিক সহায়তা। তাঁর এই উদারতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষাক্ষেত্রের উন্নয়নেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। এলাকার একাধিক স্কুল ও মাদ্রাসায় বই, বেঞ্চ, ফ্যান, কম্পিউটার ও খেলাধুলার সরঞ্জাম প্রদান করেছেন তিনি। শিক্ষার্থীদের উৎসাহ দিতে নিয়মিত পুরস্কার প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এখন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
স্থানীয়দের মতে, সমাজসেবায় আমিরুল ইসলাম কাগজীর মানবিক উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর কর্মনিষ্ঠা ও সহানুভূতির এই উদাহরণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত।জনগণের চাওয়া আমিরুল ইসলাম কাগজীর মত মহৎ মানুষকে খুলনা ৬ আসনের সেবা করার সুযোগ দেওয়া হোক

