ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও তিনজন গ্রেপ্তার এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

admin
আগস্ট ৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও তিনজন গ্রেপ্তার এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।