ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জে একসঙ্গে আ.লীগের ৮ নেতার পদত্যাগ

admin
আগস্ট ২২, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে একসঙ্গে আ.লীগের ৮ নেতার পদত্যাগ

Dhakanewsbd24
২২ আগস্ট ২০২৫, শুক্রবার

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের আটজন স্থানীয় নেতা দল থেকে একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন—
ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক,
কাজী মিজানুর রহমান,
সহপ্রচার সম্পাদক রাসেল শেখ,
সদস্য স্বপন শেখ,
১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া,
৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুবল রায়,
৯ নম্বর ওয়ার্ড শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহসভাপতি মনজ মৌলিক। তিনি বলেন,
“আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।”

তাদের পদত্যাগে স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে।