ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চবিতে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি, অনশনে বসেই খাবারের দোকানে ছাত্র মৈত্রী সভাপতি

admin
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

চবিতে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি, অনশনে বসেই খাবারের দোকানে ছাত্র মৈত্রী সভাপতি

Dhakanewsbd24
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন শুরুর মাত্র দুই ঘণ্টা পরই খাবারের দোকানে বসতে দেখা গেছে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকিরকে।

বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ কর্মসূচি শুরু করেন নয়জন শিক্ষার্থী। ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ অনশনে অংশ নেন বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের নেতারা।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন—চবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জশদ জাকির, দপ্তর সম্পাদক নাঈম শাহ জান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মুগ্ধ, নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি সুদর্শন চাকমা, বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র এবং স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী রাম্রা সাইন মারমা।

তবে বেলা ২টা ৫৫ মিনিটের দিকে কলা ঝুপড়ির একটি খাবারের দোকানে দেখা যায় অনশনরত জশদ জাকিরকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খাবার খাওয়ার পর কয়েকজনের সঙ্গে গল্প করেন এবং পরে বিল পরিশোধ করে বেরিয়ে যান।

এ বিষয়ে জানতে ফোন করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পরপরই জশদ জাকির কল কেটে দেন। তবে পরে একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমরা সাড়ে ১২টা থেকে অনশনে বসেছি। এর আগে সকাল থেকেই না খেয়ে ক্লাস করেছি। আমি ভিসি স্যার ও আরও দুজন স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনশনে বসার আগে সারাদিনের একটা প্রস্তুতি থাকে। তাই দুপুরের খাওয়া শেষ করে তাদের সঙ্গে যোগ দিয়েছি।”