ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

Dhakanewsbd24 | প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলায় জামায়াতের যুব শাখার ওয়ার্ড সেক্রেটারি আমজাদ হোসেন (২৪) নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে নতুন মহাল খামার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রাফি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার পথে আমজাদ মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের ভাই, উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।