ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জাকসুর ভোটগণনায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু

admin
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাকসুর ভোটগণনায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু
Dhakanewsbd24
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নামের এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রীতিলতা হলে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “ভোট গণনার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

জাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।