ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জামাই আদরে মুজিববর্ষ উদযাপন কমিটির সাবেক সদস্যসচিব এখন কৃষি সচিব

admin
আগস্ট ১১, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

জামাই আদরে মুজিববর্ষ উদযাপন কমিটির সাবেক সদস্যসচিব এখন কৃষি সচিব
Dhakanews24
জুলাই গণঅভ্যুত্থানের পরও শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অনেক সচিব ও কর্মকর্তা এখনো বহাল রয়েছেন। প্রশাসনের অভিজ্ঞদের আশঙ্কা, তারা গোপনে সংগঠিত হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন।

তথ্য অনুযায়ী, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব ছিলেন এবং কারাবন্দি সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসেরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা থাকাকালেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। বর্তমানে তাকে সুরক্ষা দিচ্ছেন সরকারের এক উপদেষ্টা।

এ ছাড়া হাসিনা সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আরও ১১ জন সচিব বহাল আছেন। তাদের মধ্যে আছেন মো. মশিউর রহমান, মো. মনজুর হোসেন, মো. সামসুল আরেফিন, মো. আজিজুর রহমান, মো. নুরুল আলম, মো. খায়রুল আলম শেখ, ড. ফরিদ উদ্দিন আহমেদ, শফিউল আজিম, মো. নিজাম উদ্দিন, মো. মিজানুর রহমান ও ড. একেএম মতিউর রহমান। এদের মধ্যে খায়রুল আলম শেখের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব গ্রহণে সহায়তার অভিযোগ রয়েছে।

সচিবালয়ের অভিজ্ঞদের মতে, এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রয়োজন।