জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার
লেখক : মোহাম্মদ মাসুদ
Dhakanewsbd24 ২৯ আগস্ট ২০২৫
বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর লেখা মোহাম্মদ মাসুদের এই গ্রন্থ কেবল একটি জীবনী নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রগঠনের ইতিহাসের এক বিস্তৃত দলিল।
বইটিতে ১২টি প্রবন্ধের মাধ্যমে জিয়াউর রহমানকে শুধু একজন মুক্তিযোদ্ধা সেনানায়ক হিসেবেই নয়, বরং রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক হিসেবে উপস্থাপন করা হয়েছে। স্বাধীনতার ঘোষণা, জেড ফোর্স গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা—এসব গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে উঠে এসেছে বিস্তারিতভাবে।
অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমানের ‘সবুজ বিপ্লব’ ও খাল খনন কর্মসূচি বইটির বিশেষ আলোচ্য বিষয়। লেখক দাবি করেছেন, এসব উদ্যোগ বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে ‘নতুন কুঁড়ি’-এর মতো সৃজনশীল কর্মসূচির মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
সব মিলিয়ে, জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার বইটি কেবল একটি জীবনী নয়, বরং আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে উঠতে পারে।

