ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জীবনে কখনো হতাশ ছিলাম না, এখানেও আশাবাদী: আবিদ

admin
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

জীবনে কখনো হতাশ ছিলাম না, এখানেও আশাবাদী: আবিদ
Dhakanewsbd24
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার আগে এক প্রতিক্রিয়ায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান বলেন, “জীবনে কখনো হতাশ ছিলাম না; এখানেও আশাবাদী।”

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভোটকেন্দ্রের সামনে অপেক্ষমাণ নারী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

ভোটের পরিবেশ প্রসঙ্গে আবিদুল ইসলাম খান বলেন, “এখনই মন্তব্য করার সময় হয়নি। বেলা গড়ালে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।”

ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “মেয়েদের ভোটের লাইন দেখে বোঝা যাচ্ছে ছেলেদের চেয়ে তারা এগিয়ে। সকাল সকাল তারা চলে আসছে। গণতন্ত্রের জন্য এটি বিরল দৃষ্টান্ত।”