ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ডাকসুর ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

admin
আগস্ট ২৭, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডাকসুর ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

প্রতিবেদন:
Dhakanewsbd24

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে সহপাঠী রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ।

আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে মুহসীন হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।