ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা

admin
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা
Dhakanewsbd24
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বুধবার পর্যন্ত।

ডিএমপি সূত্র জানায়, প্রথম দিন সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের ১ হাজার ৪৯১ সদস্য, যার মধ্যে নারী পুলিশ ১৭৫ জন। নির্বাচনের দিন মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৪ জন সদস্য (নারী ২১৫ জন) এবং নির্বাচনের পরদিন বুধবার থাকবেন ৮১৯ জন (নারী ৭৫ জন)। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম ও ড্রোন ক্যামেরা থাকবে।

এ ছাড়া টিএসসিতে স্থাপন করা হয়েছে বিশেষ সাব-কন্ট্রোল রুম। ক্যাম্পাসে থাকবে ফুট প্যাটেল, ব্যারিকেড চেকপোস্ট ও রিজার্ভ ফোর্স। নিরাপত্তায় যুক্ত থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিকেল ও একটি অ্যাম্বুলেন্স।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে বিশেষ শাটল সার্ভিস চালু থাকবে। অন্যদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিনে রিকশা ও মোটরসাইকেল চলাচলও সীমিত থাকবে; কেবল স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।

ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন