ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

admin
সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

Dhakanewsbd24
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও চিকিৎসকরা।

সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে সহকর্মী ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।