ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ডিইউজে জাতীয়তাবাদী প্যানেলে সাংবাদিক রাজু আহাম্মেদের মনোনয়ন

admin
অক্টোবর ২৩, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডিইউজে জাতীয়তাবাদী প্যানেলে সাংবাদিক রাজু আহাম্মেদের মনোনয়ন

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন ২০২৫-এ জাতীয়তাবাদী প্যানেল ‘রাশেদ-দিদার পরিষদ’-এর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার ও বর্তমান কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রাজু আহাম্মেদ। পেশাদার সাংবাদিকতা ও সংগঠনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার জন্য তিনি সহকর্মীদের মধ্যে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

মনোনয়নপত্র দাখিলের পর রাজু আহাম্মেদ বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতি ও সমাজের প্রতি অঙ্গীকার। প্রতিদিন ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মাঠে থেকে সত্য অনুসন্ধান করেন, অথচ তাঁদের নিরাপত্তা ও মৌলিক অধিকারের বিষয়টি এখনো উপেক্ষিত। নির্বাচিত হলে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় হামলা-মামলা, জেল-জুলুম এবং গুলিবিদ্ধ হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সাংবাদিকদের এই ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন আজ জরুরি প্রয়োজন।”

ডিইউজে নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনবাণীর ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহাম্মেদ শাহ্, ডিইউজের সিনিয়র সদস্য সাংবাদিক কাইয়ুম হোসেনসহ উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ।

সাংবাদিক সমাজের কল্যাণ ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।