ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস

admin
আগস্ট ২৭, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস

Dhakanewsbd24 | প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫

সাবেক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া জানান, মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে বনজ কুমার এ মামলা করেছিলেন। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইলিয়াসকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল ধানমণ্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এরপর ২০২৩ সালের ২৫ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত অভিযোগপত্র আমলে নিয়ে বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন। একইসঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জানুয়ারি লাবুকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিচার শুরু হয়। এ মামলার বিচার চলাকালে মোট ১৩ জন সাক্ষ্য দেন।

শেষ পর্যন্ত আদালত বুধবারের রায়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস প্রদান করেন।