ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকায় মিছিলের প্রস্তুতিকালে ইবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

admin
নভেম্বর ২, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় মিছিলের প্রস্তুতিকালে ইবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Dhakanewsbd24 | জেলা প্রতিনিধি, মাগুরা | ২ নভেম্বর ২০২৫

রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনের কয়েকজন নেতাকর্মী মগবাজারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সিটিটিসির সদস্যরা অভিযান চালিয়ে মেজবাহুলসহ ১৩ জনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

সূত্র আরও জানায়, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মেজবাহুল ইসলামের বিরুদ্ধে। তবে, কোন মামলায় বা কী কারণে তাদের আটক করা হয়েছে—সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।