ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকা জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি নির্বাচিত হলেন সান্তাহারের কৃতি সন্তান লায়ন ফরিদ

admin
অক্টোবর ৯, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি নির্বাচিত হলেন সান্তাহারের কৃতি সন্তান লায়ন ফরিদ

অনলাইন ডেস্ক
Dhakanewsbd24 | প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫

বগুড়ার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার কৃতি সন্তান লায়ন ফরিদ আহমেদ “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি” ঢাকা জেলা ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

গত ৫ অক্টোবর ২০২৫ তারিখে সংস্থাটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি, এক সার্কুলার পত্রের মাধ্যমে আগামী ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত একটি এডহক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন।

গঠিত কমিটিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ঢাকা-কে চেয়ারম্যান, ফয়সাল আহম্মেদ সজল-কে ভাইস চেয়ারম্যান এবং লায়ন ফরিদ আহমেদ-কে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঙ্গনের আরও আটজন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য করে মোট ১১ সদস্যের এডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

লায়ন ফরিদ আহমেদ বর্তমানে ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বগুড়া-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী। দেশের সুনামধন্য সমাজসেবী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার জন্মভূমি সান্তাহার ও বগুড়ার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।