ঢাকা নিউজ বিডি২৪.কম-এর পক্ষ থেকে বিবৃতি
সম্প্রতি কিছু অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের ‘ভায়রা ভাই’ পরিচয়ে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উক্ত সংবাদে এস এম জাহাঙ্গীরের নাম আসলেও, আমাদের অনুসন্ধানে এটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
আমাদের অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির নাম মোঃ উজ্জল। তিনি নিজেকে এস এম জাহাঙ্গীরের ‘ভায়রা ভাই’ পরিচয় দিলেও বাস্তবে তিনি তার কোনো আত্মীয় নন।
ঢাকা নিউজ বিডি২৪.কম মুঠোফোনে এস এম জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্ট করে জানান—মোঃ উজ্জল তার কোনো আত্মীয় নন, এমনকি তিনি তাকে চেনেনও না। সংবাদটি দেখার পর এস এম জাহাঙ্গীর দ্রুত উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে তিনি উল্লেখ করেন—প্রকাশিত সংবাদের ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে তার কোনো আত্মীয়তা, সম্পর্ক বা পেশাগত যোগাযোগ নেই।
আমরা মনে করি, সাংবাদিক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে এস এম জাহাঙ্গীর এই পদক্ষেপ নিয়েছেন, যা প্রশংসনীয়। তবে, তার আত্মীয় পরিচয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাটি তার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।
পরবর্তীতে,ভুক্তভোগী সাংবাদিকের কাছে মোঃ উজ্জল ভুল স্বীকার করে দায় স্বীকার করায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এর মাধ্যমে ঘটনাটির সমাধান হয় এবং আমরা মনে করি—ক্ষমা মহৎ গুণ,

