ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি ঘিরে আলোচনা, ত্যাগী নেতাদের মূল্যায়নের প্রত্যাশা
Dhakanewsbd24
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আন্দোলন-সংগ্রামে সক্রিয় একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
নেতাকর্মীদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে নেতাকর্মীরা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশনায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তার অনুসারীরা। আসন্ন কমিটিতে সভাপতি পদে তিনি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম। আন্দোলন-সংগ্রামে তারও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে নেতাকর্মীরা জানান। তিনি আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্যে রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন টিটু, আমিনুল হক হিমেল ও জুলহাস আহমেদ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও একাধিক মামলার আসামি সেলিম আহমেদ রেজা। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের তিনবারের সাবেক সদস্য। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতাকে আসন্ন কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তার সমর্থকদের। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এসব নেতারও ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দাবি করেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা এবং ত্যাগ স্বীকার করা নেতাদের মধ্য থেকেই নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে। তাদের মতে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই আসন্ন ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতেও দল ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

