ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকা-১৮ আসন নিয়ে বিএনপির ভেতরে তুমুল আলোচনা শরীক দলকে দেওয়া হবে, নাকি নিজেরাই রাখবে আসন—প্রশ্ন এখন বিএনপির হাই কমান্ডে

কাজী আবির আসলাম
আগস্ট ৩১, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-১৮ আসন নিয়ে বিএনপির ভেতরে তুমুল আলোচনা

শরীক দলকে দেওয়া হবে, নাকি নিজেরাই রাখবে আসন—প্রশ্ন এখন বিএনপির হাই কমান্ডে

Dhakanewsbd24
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫

ঢাকা-১৮ আসনকে ঘিরে বিএনপি ও এর শরিক দলগুলোর ভেতরে শুরু হয়েছে তুমুল আলোচনা। দীর্ঘদিন পর নির্বাচনমুখী পরিবেশ ফিরতে শুরু করায় এ আসন নিয়ে নাটকের থেকেও বেশি নাটকীয় বিতর্ক তৈরি হয়েছে।

ইন্টারন্যাশনাল জোন হিসেবে গুরুত্ব

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৮ আসনকে “ইন্টারন্যাশনাল জোন” হিসেবে বিবেচনা করা হয়। বিমানবন্দর এলাকা, রাষ্ট্রীয় প্রটোকল ও নানা কূটনৈতিক গুরুত্বের কারণে আসনটি বিশেষ তাৎপর্য বহন করে। এজন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে—এই আসন শরিক দলকে ছেড়ে দিলে ভবিষ্যতে দলীয় কর্মীরা স্বচ্ছভাবে কাজ করতে পারবেন না।

শরিক দল নাকি বিএনপি প্রার্থী?

বিএনপির শরিক জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের স্ত্রী তানিয়া রবের নামও আলোচনায় আসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। তবে বিএনপির ভেতরে অনেকেই মনে করছেন—এ আসন শরিকদের না দিয়ে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত।

ভোটারদের প্রত্যাশা

ঢাকা-১৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮৮ হাজার ৬০৮ জন। এর মধ্যে মহিলা ভোটার প্রায় ২ লাখ ৮৬ হাজার। স্থানীয় ভোটারদের দাবি, যারা বিগত সময়ে জনগণের পাশে ছিলেন এবং জুলাই আন্দোলনের সময় সরাসরি মাঠে সক্রিয় ছিলেন—তাদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচন করতে হবে।
তাদের মতে, অনেকে দীর্ঘদিন নিখোঁজ বা এলাকায় অনুপস্থিত থাকায় জনগণের আস্থা হারিয়েছেন। তাই ক্লিন ইমেজের যোগ্য নেতৃত্বকে প্রার্থী হিসেবে চাইছেন সাধারণ ভোটাররা।

আন্দোলনের হটস্পট

গত জুলাই আন্দোলনের সময় ঢাকা-১৮ আসনকে হটস্পট হিসেবে ধরা হয়। ওই সময়ের তীব্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। স্থানীয় জনগণও এ আন্দোলনে সরাসরি শরিক হয়েছিল। ফলে ভোটারদের কাছে এ আসনের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেছে।

বিএনপির জন্য পরীক্ষার আসন

২০০৮ সালে এই আসনটি বিএনপি হাতছাড়া করে। এবার সাধারণ ভোটাররা আশা করছেন, দেশনায়ক তারেক রহমান নিজস্ব দলের মধ্য থেকেই সঠিক নেতৃত্ব বেছে নিয়ে আসনটি পুনরুদ্ধার করবেন।