ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের আগমনে রিল–মেকিং প্রতিযোগিতা; বিজয়ী ১০ জনের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ

admin
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমানের আগমনে রিল–মেকিং প্রতিযোগিতা; বিজয়ী ১০ জনের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ

DhakaNewsBD24
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ–বিদেশের মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে জাতীয় পর্যায়ে রিল–মেকিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্বাচিত বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ ১০ জনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তিনি জানান, এ সময়ে দেশ ও বিদেশের সব শ্রেণি-পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয়ে নিজেদের পরিকল্পনা, প্রত্যাশা ও ভাবনা এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে জমা দিতে পারবেন।

রিল ভিডিওতে অংশগ্রহণকারীরা নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা ছবি ও আর্টের সমন্বয়ে কনটেন্ট উপস্থাপন করতে পারবেন। এর মাধ্যমে গঠনমূলক সমালোচনা, নতুন ভাবনা, বিস্তৃত পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির প্রকাশ ঘটানো যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।