ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তোপখানা রোড থেকে ছাত্রলীগের কর্মী সহ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

admin
আগস্ট ২৮, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

তোপখানা রোড থেকে ছাত্রলীগের কর্মী সহ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

Dhakanewsbd24
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মঞ্চ ৭১’-এর এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিআরইউ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ। আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠানে যোগ দেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।