দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত
Dhakanewsbd24 | ২২ সেপ্টেম্বর, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক নেতাকে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রায় ৫০ আসনে যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো চলছে। সমমনা জোট ও শরিকদের আসন ভাগাভাগির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাকি প্রার্থীতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, মাঠ জরিপ, তৃণমূলের মতামত এবং জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে স্কাইপে বৈঠক করছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার নির্দেশনা দিচ্ছেন এবং বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকায় প্রার্থিতা নিশ্চিত যাদের
ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন
ঢাকা-৮: মির্জা আব্বাস
ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৭: বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
উত্তরাঞ্চলে প্রার্থিতা নিশ্চিত যাদের
পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ
কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম
পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব
পাবনা-৩: হাসান জাফির তুহিন
পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রার্থিতা নিশ্চিত যাদের
চুয়াডাঙ্গা-১: শামসুজ্জামান দুদু
চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ
দক্ষিণাঞ্চলে প্রার্থিতা নিশ্চিত যাদের
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: আজিজুল বারী হেলাল
পটুয়াখালী-৪: এবিএম মোশারফ হোসেন
ভোলা-২: হাফিজ ইব্রাহীম
ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন
বরিশাল-৩: জয়নুল আবেদীন
বরিশাল-৪: রাজীব আহসান
অন্যান্য আসনে প্রার্থিতা নিশ্চিত যাদের
ফরিদপুর-২: শহীদুল ইসলাম বাবুল
জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত
টাঙ্গাইল-২: সুলতান সালাউদ্দিন টুকু
জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল
ময়মনসিংহ-৪: ওহাব আকন্দ
সুনামগঞ্জ-১: মাহবুবুর রহমান
নতুন প্রজন্মের মুখ
দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে তরুণ নেতাদেরও প্রাধান্য দেওয়া হচ্ছে। ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাইফ মাহমুদ জুয়েলের মধ্যে কয়েকজনকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।
ঐক্যের বার্তা
বরিশাল-৫ আসনসহ একাধিক এলাকায় প্রার্থী সংকট ও বিভাজন থাকায় তারেক রহমান প্রার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করছেন। তিনি সবার উদ্দেশে বলেছেন—দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

