ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দুপুরে বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান

admin
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দুপুরে বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান
DhakaNewsBD24
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার একদিন পর শুক্রবার জুমার নামাজ শেষে তিনি গুলশানের বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবার কবর জিয়ারতে যাবেন।
কবর জিয়ারত শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে গণপূর্ত অধিদফতর স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় শুক্রবার থেকেই স্মৃতিসৌধগামী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তারা।